Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজার থেকে ইয়াবাসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক |  ০২ ডিসেম্বর, ২০১৯

সিলেটের বিয়ানীবাজার থানা এলাকা থেকে ইয়াবাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।

সোমবার (২ ডিসেম্বর) দুপুর ১টায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, স্পেশাল কোম্পানি (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল তাকে গ্রেপ্তার করে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, সিলেট জেলার বিয়ানীবাজার থানাধীন চারখাই বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানে ওই এলাকার সোহেল আহম্মেদের বন্ধু রেস্টুরেন্ট নামক দোকানের সামনের পাকা রাস্তার উপর থেকে ৩৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে র‌্যাব-৯।

গ্রেপ্তারকৃত আসামিদের নাম ও ঠিকানা- মো. খলিলুর রহমান (৩০), পিতা- মো. আব্দুল লতিফ, সাং- ইসলামপুর (গাংপার কলনী), থানা- গোয়াইনঘাট, জেলা- সিলেট, রিপন (২৪), পিতা- মো. ফরিদ মিয়া, সাং- আলমনগর , থানা- গোয়াইনঘাট, জেলা- সিলেট।

উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত আসামিকে সিলেট জেলার বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.