Sylhet Today 24 PRINT

ফেঞ্চুগঞ্জে বিজয় দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি |  ০২ ডিসেম্বর, ২০১৯

ফেঞ্চুগঞ্জে মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ ডিসেম্বর) বেলা ১১ ঘটিকায় উপজেলা পরিষদ হল রুমে সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান।

সভায় উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান জাহিরূল ইসলাম মুরাদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌসুমি মান্নান ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী, ওসি বদরুজ্জামান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ড.শফিকুল আলম, কৃষি কর্মকর্তা আকলিমা বেগম, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ফয়জুল ইসলাম মানিক, সাংগঠনিক সম্পাদক আব্দু হাই খসরু সহ স্থানীয় জনপ্রতিনিধি গন, সরকারী সকল প্রতিষ্ঠানের কর্মকর্তা, বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, ব্যাংক ও বীমা কর্মকর্তা, সকল স্কুল-কলেজ-মাদ্রাসার প্রধানগন এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

সভায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও উপজেলা প্রশাসন সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে স্ব স্ব উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালনের প্রস্তুতি গ্রহণ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.