Sylhet Today 24 PRINT

কুলাউড়ায় বনফুলসহ ২ প্রতিষ্ঠানে ১৫ হাজার টাকা জরিমানা

কুলাউড়া প্রতিনিধি |  ০২ ডিসেম্বর, ২০১৯

মৌলভীবাজারের অভিযান চালিয়ে বনফুল এন্ড কোং সহ ২টি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। মেয়াদ উত্তীর্ণ বাসি পচা ফাস্ট ফুড জাতীয় খাদ্য দ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে সোমবার (২ ডিসেম্বর) বিকেলে এ জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন এর নেতৃত্বে সকাল ১০ টা থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন দোকানে অভিযান চালানো হয়।

অভিযানে কুলাউড়া থানা পুলিশের একটি দল সহযোগিতা করে। এসময় কুলাউড়া পৌর শহরের দক্ষিণবাজারে অবস্থিত বনফুল এন্ড কোংকে ১০ হাজার টাকা ও বেঙ্গল ফুডকে ৫ হাজার টাকাসহ মোট ১৫ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন বলেন, ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.