Sylhet Today 24 PRINT

তাহিরপুরে ইয়াবাসহ আটক ২

জামালগঞ্জ প্রতিনিধি |  ০৩ ডিসেম্বর, ২০১৯

সুনামগঞ্জের তাহিরপুরে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ দুই ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) তাদেরকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়।

আটককৃতরা হলেন- তাহিরপুর উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের মাটিকাটা গ্রামের মৃত আবু জাহেরের ছেলে সোহেল মিয়া ও নরসিংদী জেলার শিবপুর উপজেলার বৈলাব গ্রামের তমিজ উদ্দিনের ছেলে আবদুল হালিম।

তাহিরপুর থানার ওসি মো. আতিকুর রহমান জানান, উপজেলার সীমান্তবর্তী লাকমা হতে এসআই দীপংকর বিশ্বাসের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল সোমবার(২ ডিসেম্বর) রাতে সোহেল ও আবদুল হালিমকে আটক করেন। এরপর জনসম্মুখে তাদের দেহ তল্লাশি করে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.