Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে নারী-শিশু ধর্ষণ ও যৌন সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ০৩ ডিসেম্বর, ২০১৯

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নারী-শিশু ধর্ষণ ও যৌন সহিংসতার বিরুদ্ধে র‌্যালি ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে উপজেলার আশিদ্রোন ইউনিয়ন অফিসের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আশিদ্রোন চৌমুহনীর রাস্তার পাশে দাঁড়িয়ে সমাবেশ করে।

আশিদ্রোন ইউপি চেয়ারম্যান রনেন্দ্র প্রসাদ বর্ধনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ব্রেকিং দ্য সাইলেন্স এর প্রজেক্ট ফ্যাসিলিটেটর কান্তা সরকার, ব্রেকিং দ্য সাইলেন্সের প্রকল্প কর্মকর্তা মো. আবদুল হান্নান প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, নারী ও কন্যা শিশুর প্রতি নির্যাতন প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে। নারীরা যেন মাঠে ঘাটে যানবাহনে কোথাও নির্যাতনের শিকার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। নারী নির্যাতনের বিরুদ্ধে একসাথে রুখে দাঁড়াতে হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.