Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারের ব্যবসায়ীকে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

নিউজ ডেস্ক |  ১৩ সেপ্টেম্বর, ২০১৫

মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যবসায়ীকে হামলা তার বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবীতে রোববার শমশেরনগরে মাননবন্ধন কর্মসূচি পালন করা হয়।

শমশেরনগর বণিক কল্যাণ সমিতির আয়োজনে বাজারে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ব্যবসায়ীরা মানববন্ধন কর্মসূচি পালন করে।

মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, অবিলম্বে নির্যাতনকারী সন্ত্রাসী শামছুল ও ফারুক মেম্বারসহ তাদের দোসরদের গ্রেফতার করে দৃষ্ঠান্তমূলক শাস্তি দিতে হবে।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন শমশেরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুয়েল আহমদ, বণিক কল্যাণ সমিতির সাধারন সম্পাদক আব্দুল হান্নান, জাপা কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো: দুরুদ আলী, সাবেক ইউপি সদস্য আব্দুল মোহিত, ইউপি সদস্য তাজুদ আলী, মাসিক চা মজদুর পত্রিকার সম্পাদক ইউপি সদস্য সীতারাম বীন, ব্যবসায়ী আব্দুল মালিক, এম এ আউয়াল উজ্জল, বণিক কল্যাণ সমিতির সাবেক সম্পাদক মুহিবুর রহমান, হাজী জায়ফর আলী, ব্যবসায়ী নেতা আব্দুল বাতেন প্রমুখ।

শমশেরনগর ইউপি চেয়ারম্যান জুয়েল আহমদ তার বক্তব্যে আরও বলেন, অভিযুক্ত প্রবাসী শামছুলকে থানায় বসিয়ে রেখে ইউপি চেয়ারম্যান ও প্রথম আলো প্রতিনিধিসহ ১৩ জনের উপর একটি হয়রানিমূলক সাধারণ ডায়েরী করা হয়েছে এবং নির্যাতিত কাইয়ুমের পরিবারকে বিভিন্ন ধরনের হুমকি প্রদান করছে। এত বড় ঘটনার পরও কমলগঞ্জ থানা কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে শমশেরনগরের ব্যবসায়ীরা সন্দেহ প্রকাশ করছেন।

এছাড়া নির্যাতিত কাইয়ুমের সুষ্ঠু চিকিৎসা হচ্ছে না বলে অনেকে ক্ষোভ প্রকাশ করেন। তাই এলাকাবাসীর দাবী উর্দ্ধতন পুলিশি তদন্তে প্রকৃত ঘটনাটি বেরিয়ে আসবে।

প্রথম আলো প্রতিনিধিসহ ১৩ জনের উপর একটি হয়রানিমূলক সাধারণ ডায়েরী করায় ও হুমকি প্রদান এর নিন্দা জানান সাংবাদিক সমিতির মৌলভীবাজার ইউনিট সভাপতি হোমায়েদ শাহিন, সাধারন সম্পাদক আনহার আহমদ সমশাদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.