Sylhet Today 24 PRINT

কুলাউড়ায় শাহ্ কালার ওরস ১২ ডিসেম্বর

কুলাউড়া প্রতিনিধি |  ০৩ ডিসেম্বর, ২০১৯

কুলাউড়ার বরমচালে হযরত শাহ্ কালা (রহ.) এর পাঁচ দিনব্যাপী ওরুস শুরু হচ্ছে ১২ ডিসেম্বর থেকে।

প্রতিবারের ন্যায় এবারো উপজেলার বরমচালের খাদিমাপাড়াস্থ ৩৬০ আউলিয়ার অন্যতম হযরত শাহ্ কালা (রহ.) এর ভক্তকুল ও আশেকানদের অংশগ্রহণে দরগাহশরীফ সংলগ্ন মরহুম খাদেম সৈয়দ আনোয়ার আলী শাহর বাড়িতে ৫ দিনব্যাপী এ ওরুস মাহফিল অনুষ্ঠিত হবে।

ইতোমধ্যে ওরুস অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন আয়োজকরা। মাজারের বর্তমান দায়িত্বপ্রাপ্ত খাদেম পীরজাদা সৈয়দ হাইসাম আলী শাহ্ ওরুস মাহফিল সুন্দর ও সফলভাবে সম্পন্নে সকলের অংশগ্রহণ এবং সহযোগিতা চেয়েছেন।

উল্লেখ্য, প্রতিবছর ১২ থেকে ১৬ ডিসেম্বর হযরত শাহ্ কালা (রহ.) এর ওফাত দিবস উপলক্ষে এই ওরুস মাহফিল অনুষ্ঠিত হয়ে আসছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.