Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ০৪ ডিসেম্বর, ২০১৯

ফাইল ছবি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কয়েক দিন ধরেই তীব্র শীত অনুভূত হচ্ছে। সেখানে এখন দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি ধরনের কুয়াশাও পড়ছে। সঙ্গে কনকনে ঠাণ্ডা বাতাস।

বুধবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় শ্রীমঙ্গলে ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এটা দেশের সর্বনিম্ন তাপমাত্রা।

এদিকে শ্রীমঙ্গলে দিনের বেলা তাপমাত্রা বেশি থাকলেও সন্ধ্যার পর থেকে হিমেল ঠাণ্ডা বাতাসের সঙ্গে শীত অনুভূত হতে থাকে।

শ্রীমঙ্গলের বেলাল আহমদ বলেন, বেশ কয়েকদিন ধরে রাত থেকে সকাল পর্যন্ত পুরোদমে শীত অনুভূত হচ্ছে। শীতের পোশাক পরে ঘর থেকে বের হতে হয়।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক মো. মুজিবুর রহমান জানান, বুধবার সকালে শ্রীমঙ্গলে তাপমাত্রা রেকর্ড হয়েছে ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এর আগের মঙ্গলবার শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে।

চলতি শীত মৌসুমে শ্রীমঙ্গলে রেকর্ডকৃত দেশের এ পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা। আগামীতে শীত আরও বাড়বে বলে জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.