Sylhet Today 24 PRINT

মাধবপুরে ইয়াবাসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক |  ০৪ ডিসেম্বর, ২০১৯

হবিগঞ্জের মাধবপুরে ২০৫ পিস ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে মাধবপুরের কালিবাজার থেকে তাকে অভিযান চালিয়ে আটক করা হয়।

আটককৃত মো. শাহ আলম (২৫) হবিগঞ্জের মাধবপুরের আহম্মদপুর গ্রামের মো. সবুর উদ্দিনের ছেলে।

র‍্যাব জানায়, উদ্ধারকৃত আলামতসহ আটককৃতকে হবিগঞ্জের মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.