Sylhet Today 24 PRINT

ভার্থখলা থেকে মরফিন ইনজেকশনসহ ২ নারীকে আটক করেছে র‌্যাব

সিলেটটুডে ডেস্ক |  ১৩ সেপ্টেম্বর, ২০১৫

সিলেট নগরীর ভার্থখলা বঙ্গবীর রোডের রেলক্রসিং এলাকায় অভিযান চালিয়ে মরফিন ইনজেকশনসহ দুই নারীকে আটক করেছে র‌্যাব-৯। এসময় আটককৃতদের কাছ থেকে ১৪৭ টি মরফিন ইনজেকশন উদ্ধার করা হয়।

রবিবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে এএসপি মাঈন উদ্দিন চৌধুরীর নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

আটককৃতরা হচ্ছে মোছা. শান্তনা আক্তার (২৪) ও জাহেদা আক্তার (৩৪)।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.