Sylhet Today 24 PRINT

জাকারিয়াকে সতর্ক করলেন শ্রমিক নেতা ফলিক

সিলেটটুডে ডেস্ক |  ০৪ ডিসেম্বর, ২০১৯

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি, সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক এক বিবৃতিতে সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের (রেজি ৭০৭) এর সভাপতি মো. জাকারিয়াকে সংগঠন বিরোধী কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।

৪ ডিসেম্বর বুধবার এক বিবৃতিতে সেলিম আহমদ ফলিক বলেন, বুধবার নগরীর কোর্ট পয়েন্টে এক সভা চলাকালে অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাকারিয়া সিলেট জেলা পরিবহন শ্রমিক  ঐক্য পরিষদ ও ঐক্য পরিষদের বিভাগীয় কমিটির পদবি ব্যবহার করে বক্তব্য প্রদান করেছেন। প্রকৃতপক্ষে তার কর্মসূচির সাথে শ্রমিকদের অভিভাবক সংগঠন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটি ও জেলা কমিটির কোনো সম্পর্ক ও সম্পৃক্ততা নেই।

ভবিষ্যতে নিজের নেতৃত্বাধীন কর্মসূচিতে শ্রমিকদের অভিভাবক এই দুই সংগঠনের নাম ব্যবহার না করতে জাকারিয়ার প্রতি আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ভবিষ্যতে সংগঠনের অনুমতি ছাড়া নিজস্ব কর্মসূচিতে সংগঠনের নাম ব্যবহার করলে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.