Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ০৪ ডিসেম্বর, ২০১৯

সিলেটের গোলাপগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৪ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিদুল ইসলাম

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) শবনম শারমিন, উপজেলা কৃষি কর্মকর্তা খায়রুল আমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিজিৎ কুমার পাল, উপজেলা সমবায় কর্মকর্তা জামাল মিয়া, পরিসংখ্যান কর্মকর্তা আজিজুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান নাজমুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা নুরুল হক, ঢাকাদক্ষিণ সরকারি কলেজের অধ্যক্ষ অনুরঞ্জন দাস প্রমুখ।

মেলায় উপজেলার ১৮টি স্কুল, মাদ্রাসা ও কলেজের স্টল অংশ নেয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.