Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে অবৈধ ভারতীয় বিড়িসহ গ্রেপ্তার -২

সিলেটটুডে ডেস্ক |  ০৫ ডিসেম্বর, ২০১৯

সিলেট জেলার জৈন্তাপুর থানা এলাকা থেকে অবৈধ ভারতীয় পাতার বিড়িসহ ২ জন চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।

বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন ৯, সিপিসি-১ (সিলেট ক্যাম্প) এর একটি দল এ অভিযান চালায়। এএসপি সত্যজিৎ কুমার ঘোষ এর নেতৃত্বে অবৈধ চোরাকারবারি বিরোধী এ গ্রেপ্তার অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে জৈন্তাপুর থানাধীন জুহাইরটুল সাকিনস্থ আতাউর রহমানের বসত ঘরের সামনে হতে ৯,৭৫,০০০ পিস অবৈধ ভারতীয় পাতার বিড়ি ও ১টি পিকআপসহ ২ জন চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। গ্রেপ্তারকৃত আসামীরা হলেন, হবি রহমান এর ছেলে আতাউর রহমান (৬০), তজমুল আলীর ছেলে মনির উদ্দিন (২৫)।

উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত আসামীদেরকে সিলেট জেলার জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.