Sylhet Today 24 PRINT

তাহিরপুরে চাঁদাবাজির অভিযোগে আটক ৬

তাহিরপুর প্রতিনিধি |  ০৫ ডিসেম্বর, ২০১৯

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পাটলাই নদীতে চাঁদাবাজি করার অভিযোগে ৬জনকে আটক করেছে তাহিরপুর থানা পুলিশ।

আটককৃতরা হলেন, উপজেলার সোলেমানপুর গ্রামের কামরুল (৩৫), শহিবুর (৪০),  মোঃ দুলাল (৪০),রহিছ মিয়া (৪০), জুয়ল মিয়া (২১),জসিম উদ্দিন (২১)।
 

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আতিকুর রহমানের নির্দেশনায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এস আই (নি:) দীপংকর বিশ্বাস, এস আই (নি:) মো. হুমায়ুন কবিরসহ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউপির সুলেমানপুর গ্রামস্থ পাটলাই নদীতে এ অভিযান পরিচালনা করেন। অভিযানে নদীতে চলমান কয়লাবাহী নৌকা হতে চাঁদাবাজি করার সময় তাদেরকে গ্রেপ্তার করা হয়।

তাদের বিরুদ্ধে মামলা করে সকালে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান, তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আতিকুর রহমান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.