Sylhet Today 24 PRINT

সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে বাইপাস সার্জারিতে সাফল্য

সিলেটটুডে ডেস্ক |  ০৫ ডিসেম্বর, ২০১৯

সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে প্রথম বারের মত সফল বাইপাস সার্জারি সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) শাহ সেলিম আহমেদ (৫৬) নামে ঐ হৃদরোগী সুস্থ হয়ে সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফেরেন।

মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার শাহ সেলিম আহমেদ ২৫ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি হন। ২৭ নভেম্বর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট এর কার্ডিয়াক সার্জারি বিভাগের প্রধান, চীফ কার্ডিয়াক সার্জন এবং সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের ভিজিটিং চীফ কনসালটেন্ট অধ্যাপক ডা. ফারুক আহমেদ এর নেতৃত্বে একটি কার্ডিয়াক সার্জারি টিম তার সফল বাইপাস সার্জারি সম্পন্ন করেন।

উক্ত টিমে ঢাকা থেকে আগত অন্যান্যরা ছিলেন অধ্যাপক ডা. এটিএম খলিলুর রহমান, অধ্যাপক ডা. ফজলে এলাহি চৌধুরী, সহযোগী অধ্যাপক ডা. বিলকিছ বানু, সহযোগী অধ্যাপক ডা. নয়েল সাইপ্রিয়েন গমেজ, সহযোগী অধ্যাপক ডা. হারুন রশিদ, ডা. দেওয়ান ইফতেখার রেজা চৌধুরী, ডা. মো. আল মামুন, ডা. মাজহারুল ইসলাম শিপলু এবং ডা. মো. সুমন শিকদার।

শাহ সেলিম আহমেদ সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়িতে যাওয়ার প্রাক্কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট এর সভাপতি অধ্যাপক ডা. এম এনায়েত উল্লাহ্, অধ্যাপক ডা. ফারুক আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব ছোবহানী চৌধুরী, কোষাধ্যক্ষ জামিল আহমেদ চৌধুরী, পাবলিসিটি সেক্রেটারি আবু তালেব মুরাদ, কার্যকরী কমিটির সদস্য আব্দুল মালিক জাকা, হাসপাতালের পরিচালক ও সিইও কর্নেল (অব:) শাহ আবিদুর রহমান, উপপরিচালক ডা. মো. আব্দুল মুনিম চৌধুরী, প্রশাসনিক কর্মকর্তা ইঞ্জিনিয়ার জামিল উল গণি ওসমানী, সিনিয়র কনসালটেন্ট ডা. মোহাম্মদ ইকবাল আহমেদ, কনসালটেন্ট ডা. রাজীব দাস এবং কনসালটেন্ট ডা. ফারজানা তাজিন।

উল্লেখ্য, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রাপ্ত অর্থ ৯ কোটি ৯০ লক্ষ টাকা এবং সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের নিজস্ব তহবিল থেকে প্রায় ২ কোটি টাকা, সর্বমোট প্রায় ১২ কোটি টাকা কার্ডিয়াক সার্জারি ইউনিট তৈরিতে ব্যয় করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.