Sylhet Today 24 PRINT

বৃক্ষরোপণ পারে সবুজ শ্যামল বাংলাদেশ গড়ে তুলতে - শিক্ষাবোর্ড চেয়ারম্যান

সিলেটটুডে ডেস্ক |  ১৩ সেপ্টেম্বর, ২০১৫

গাছ মানুষের পরম বন্ধু। সবুজ শ্যামল বাংলাদেশ বিনির্মাণে সিলেট ওয়েলফেয়ার এসোসিয়েশনের মত অন্য সব সামাজিক সংগঠন গুলোকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) সিলেট শিক্ষাবোর্ড প্রাঙ্গনে সিলেট ওয়েলফেয়ার এসোসিয়েশন কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান গোলাম কিবরিয়া তাপাদার এসব কথা বলেন।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন লেখক ও কলামিষ্ট আব্দুর রহীম, সংগঠনের সভাপতি আফজাল হোসেইন সোহেল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরু, সহ সভাপতি মির্জা মোশাররফ হোসেন, অর্থ সম্পাদক এহসানুল হক মিনহাজ, প্রচার সম্পাদক সুহিন আহমদ জয়, ধর্ম সম্পাদক আবু হুরায়রা মাইল্ড, সদস্য জাহাঙ্গীর আলম, জহির খান, ফাহিম চৌধুরী, দেলোয়ার হোসেইন, মতিউর রহমান মতি ও মাহফুজুর রহমান প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.