Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ০৫ ডিসেম্বর, ২০১৯

‘অভিগম্য আগামীর পথে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পালিত হয়েছে ২৮ তম আন্তর্জাতিক ও ২১ তম জাতীয় প্রতিবন্ধী দিবস।

কারিতাস এসডিডিবি প্রকল্পের আয়োজনে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে শ্রীমঙ্গল উপজেলার পল্লী উন্নয়ন হলরুমে আলোচনা সভা ও র‍্যালির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কারিতাস সিলেট অঞ্চলের জুনিয়র কর্মসূচী কর্মকর্তা মখলেছুর রহমান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলার নির্বাহী অফিসার নজরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোয়েব হোসেন চৌধুরী।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ইউনিয়ন প্রতিবন্ধী ক্লাবের সভাপতি মো সালাউদ্দিন খাসি সোশ্যাল কাউন্সিলের প্রচার সম্পাদক সাজু মারছিয়াং প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.