কমলগঞ্জ প্রতিনিধি | ০৫ ডিসেম্বর, ২০১৯
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নের চাতলাপুর চা বাগানে নারী চা শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বেলা ১টায় নারী চা শ্রমিকদের মাঝে ২০০ কম্বল বিতরণ করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক নাজিয়া শিরিন।
বৃহস্পতিবার দুপুরে সীমান্ত এলাকায় সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে জেলা প্রশাসন, পুলিশ, বিজিবি ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে যৌথ গণ-শুনানি শেষে জেলা প্রশাসক চা শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ করেন। এসময় চাতলাপুর চা বাগান ব্যবস্থাপক মো. ইফতেখার এনামসহ চা বাগান পঞ্চায়েত সভাপতি-সম্পাদকসহ শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।