Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে অমরাবতী সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ০৬ ডিসেম্বর, ২০১৯

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে 'অমরাবতী সাপ্তাহিক সাহিত্য আড্ডা'র ১১৪তম আসর অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে বাংলাদেশ রাইটার্স ইউনিয়নের আয়োজনে ও এসকেডি আমার বাড়ি রিসোর্টের ব্যবস্থাপনায় সাহিত্য আড্ডায় বাংলাদেশ রাইটার্স ইউনিয়নের সম্পাদক মতিন বাঙালির সভাপতিত্বে ও লেখক দুলন রায়ের সঞ্চালনায় বক্তব্য দেন ছড়াকার অধ্যাপক অবিনাশ আচার্য, ছড়াকার সজল কুমার দাশ, গল্পকার কয়েস সামি, কবি সঞ্জয় ভৌমিক, সাংবাদিক আতাউর রহমান কাজল, সাপ্তাহিক চায়ের দেশ পত্রিকার সনেট দেব চৌধুরী, উদ্দীপ্ত তারুণ্যের সমন্বয়কারী হৃদয় দাশ শুভ, নাগরদোলা সাহিত্য পত্রিকার সম্পাদক শিমুল তরফদার।

অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন সালমা জাহান গোধূলি, আমিনুল হক বিরাশী। অনুষ্ঠানে রবীন্দ্রসংগীত গেয়ে শোনান মাধুরী রানী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.