Sylhet Today 24 PRINT

জুড়ীতে ইয়াবা ব্যবসায়ী আটক

জুড়ী প্রতিনিধি |  ০৬ ডিসেম্বর, ২০১৯

মৌলভীবাজারের জুড়ী থেকে ইয়াবাসহ এক ব্যবসায়ী কে আটক করেছে জুড়ী থানার পুলিশ।

থানা সূত্রে জানা যায়, উপজেলার সাগরনাল  ইউনিয়নের পাতিলাসাঙ্গন গ্রামে প্রবেশের রাস্তার মুখ বরুনী নামক স্থানে গোপন সংবাদের ভিত্তিতে  জুড়ী থানার এস আই সুপ্রিয় নন্দী সঙ্গীয় ফোর্স পাতিলাসাঙ্গন গ্রামের মৃত ছুনু মিয়ার পুত্র   জামাল মিয়া (৩৫), কে ১৬ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে।

তার বিরুদ্ধে জুড়ী থানার মামলা নং-০৫।

জুড়ী থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার আটকের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আসামীকে আজ ৬ ডিসেম্বর মৌলভীবাজার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.