Sylhet Today 24 PRINT

কামরান ও শফিকের বাসায় মাসুক উদ্দিন

নিজস্ব প্রতিবেদক |  ০৬ ডিসেম্বর, ২০১৯

সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীর বাসায় গেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ।

শুক্রবার দুপুরে তিনি কামরান ও শফিকের বাসায় গিয়ে তাদের সাথে সাক্ষাৎ করেন এবং ভবিষ্যতে রাজনীতিতে তাদের পাশে থাকার আহবান জানান।

এসময় কামরান এবং শফিক দুজনই তাদের সহযোগিতা অব্যাহত রাখবেন বলে আশ্বাস দেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার অনুষ্ঠিত সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলনে মহানগর শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.