Sylhet Today 24 PRINT

দিরাইয়ে জগদল ইউনিয়ন সমাজকল্যাণ পরিষদের কার্যালয় উদ্বোধন

দিরাই প্রতিনিধি |  ০৬ ডিসেম্বর, ২০১৯

সুনামগঞ্জের দিরাইয়ে সেবামূলক সামাজিক সংগঠন জগদল ইউনিয়ন সমাজকল্যাণ পরিষদের কার্যালয় উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বেলা ২টায় দিরাই পৌর শহরের বালুর মাঠে নতুন কার্যালয়ের উদ্বোধন শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সফি উল্লাহ।

সংগঠনের সভাপতি মুখলেছুর রহমান লাল মিয়া'র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আব্দুল লতিফ জেপি, আব্দুল আহাদ, সহ সভাপতি শাহ আখলাকুল আলী, কামরুল ইসলাম, সৈয়দ কামরুল ইসলাম, দানিছ মিয়া, সাধারণ সম্পাদক মো. মহসিন মিয়া, সহ সাধারণ সম্পাদক স্বাধীন দাস, শরীফ হোসেন, সাংগঠনিক সম্পাদক ইমদাদুল হক আরকান, সহ সাংগঠনিক দুলাল আহমেদ, প্রচার সম্পাদক ইকবাল আহমেদ, সহ প্রচার সম্পাদক খেলু মিয়া, দপ্তর সম্পাদক ফয়সল করিম সোহাগ, ধর্ম বিষয়ক সম্পাদক, মাওলানা খলিলুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক তাজুল ইসলাম, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক সামসুজ্জামান লিকছন, সদস্য সিরাজুল ইসলাম বুলন মিয়া মেম্বার প্রমুখ।

মিলাদ মাহফিল পরিচালনা করেন দিরাই থানা মসজিদের ইমাম মাওলানা হাসান আলী ও দিরাই বাজার মসজিদের ইমাম মাওলানা ইব্রাহিম খলিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.