Sylhet Today 24 PRINT

সিলেট জেলা বিএনপির রোববারের কর্মসূচি বাতিল

নিজস্ব প্রতিবেদক |  ০৬ ডিসেম্বর, ২০১৯

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে সিলেট জেলা বিএনপি ঘোষিত রোববার রেজিস্টারি মাঠের বিক্ষোভ কর্মসূচি অনিবার্য কারণবশত বাতিল করা হয়েছে।

কর্মসূচির পরবর্তী তারিখ পরে জানানো হবে।

শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.