Sylhet Today 24 PRINT

কোম্পানীগঞ্জে পুলিশের অভিযানে ডাকাত গ্রেপ্তার

কোম্পানীগঞ্জ প্রতিনিধি |  ০৭ ডিসেম্বর, ২০১৯

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ১ ডাকাতকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।

শনিবার (৭ ডিসেম্বর) মধ্যরাতে পুলিশের বিশেষ অভিযানে দেশীয় তৈরি পাইপগান ও ১টি কার্তুজসহ সেলিম (৩০) নামের ডাকাতকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার বর্ণি গ্রামের কালা মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, সেলিম দীর্ঘদিন থেকে বর্ণিসহ আশপাশ এলাকায় ডাকাতি করে আসছেন। তার বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সজল কুমার কানু বিষয়টি নিশ্চিত করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.