Sylhet Today 24 PRINT

সৈয়দ মহসীন আলীর মৃত্যুতে সিলেট জেলা ও মহানগর আওয়ামীলীগ নেতৃবৃন্দের শোক

নিউজ ডেস্ক |  ১৪ সেপ্টেম্বর, ২০১৫

সমাজকল্যান মন্ত্রী সৈয়দ মহসীন আলীর মৃত্যুতে জেলা ও মহানগর আওয়ামীলীগের নেতৃবৃন্দ শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বদরউদ্দিন আহমেদ কামরান বলেন, সেয়দ মহসীন আলী ছিলেন একজন সাদা মনের মানুষ। এই মুক্তিযোদ্ধার চলে যাওয়া আমাদের মেনে নিতে কষ্ট হচ্ছে। ত্যাগী এ্ রাজনীতিক নিজের জন্য কিছুই করে যেতে পারেননি। সারাজীবন দেশের স্বার্থেই রাজনীতি করে গেছেন। মহসীন আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন তিনি।

মরহুমের আত্মার শান্তি কামনা করে পরিবারের প্রতি সমবেদনা জানান মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. আসাদউদ্দিন।

জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি এডভোকেট লুৎফুর রহমান জানান, মহসীন আলী ছিলেন গণমানুষের নেতা। এই বীর মুক্তিযোদ্ধার রুহের মাগফেরাত কামনা করেন তিনি।

জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শফিকুর রহমান চৌধুরী বলেন, বাংলাদেশের জন্য মহসীন আলীর মৃত্যু অপূরণীয় ক্ষতি। তার মৃত্যুতে দেশ হারালো এক অকুতোভয় মুক্তিযোদ্ধা, আর আওয়মীলীগ হারালো ত্যাগী এক নেতাকে। পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন তিনি।

সোমবার বিকেলে জেলা আওয়ামীলীগের সভাপতি প্রয়াত আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান স্মরনে শোকসভার প্রস্তুতি সভায় এ বিষয়টি উথ্থাপন ও শোক প্রস্তাব আনা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.