Sylhet Today 24 PRINT

নিষিদ্ধ অটোরিক্সা কেড়ে নিলো শিশুর প্রাণ, চালক আটক

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ০৮ ডিসেম্বর, ২০১৯

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের মুসলিমবাগ আবাসিক এলাকায় ব্যাটারি চালিত অবৈধ অটোরিকশার (টমটম) ধাক্কায় ২ বছরে এক শিশুর মুত্যু হয়েছে।

নিহত মিনহাজ আহমেদ (২) শ্রীমঙ্গলের আশিদ্রোন ইউনিয়নের মুসলিমবাগ এলাকার শাহীন মিয়া ও মিনু বেগমের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার (৮ ডিসেম্বর) সকাল ১০ টায় বাড়ির পাশের রাস্তায় ব্যাটারি চালিত নিষিদ্ধ টমটমের ধাক্কায় আহত হয় শিশু মিনহাজ। প্রথমে তাকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় পরে অবস্থার অবনতি হলে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেবার পথে মারা যায় সে।

এদিকে টমটমের চালক মিন্টু কে আটক করেছে পুলিশ৷

শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সোহেল রানা বলেন, এই ঘটনায় মামলা করেছে শিশুটির পরিবার। মামলা হওয়ার কিছু সময়ের ভেতরই আমরা টমটম চালক কে আটক করেছি৷

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.