Sylhet Today 24 PRINT

খাসদবিরে ছাত্রলীগ সাধারণ সম্পাদককে কুপিয়ে আহত, অভিযোগ নিজ দলের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক |  ১৪ সেপ্টেম্বর, ২০১৫

নগরীর খাসদবিরে ৫নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহন আহমদ মিলন (২৫) কে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। আজ সকাল ১১ টায় খাসদিবের বন্ধন ৩০/বি নিজ বাসার সামনে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে আহত করে। মিলনের বাবা শফিকুল ইসলাম অভিযোগ করেছেন, ছাত্রলীগ ও শ্রমিক লীগের সন্ত্রাসীরা তার ছেলেকে কুপিয়েছে।

গুরুতর আহত মিলনকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। দুর্বৃত্তদের হামলায় মিলনের ছোট ভাই সানি আহমদ শাহিনও আহত হয়েছেন।

জানা যায়, সানির সাথে স্থানীয় ছাত্রলীগ ও শ্রমিক লীগের কয়েকজন নেতার বিরোধ চলছিলো। এই বিরোধের জের ধরে আজ সকালে ছাত্রলীগ ও শ্রমিক লীগের নেতারা সানির বাড়িতে গিয়ে তার উপর হামলা চালায় এসময় ছোটভাইকে বাঁচাতে মোহন আহমদ মিলন এগিয়ে এলে তাকে এলোকাপাতড়ি কুপাতে থাকে সন্ত্রাসীরা।

মিলনের বাবা শফিকুল ইসলাম জানান, মিলনকে কুপানোর পর সন্ত্রাসীরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় মিলনকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গউসুল হোসেন বলেন, হামলার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.