Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক পূর্ণা রায়

সিলেটটুডে ডেস্ক |  ০৮ ডিসেম্বর, ২০১৯

মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন পুর্ণা রায় ভৌমিক। প্রাথমকি শিক্ষা অধিদফতর থেকে জেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০১৯ লাভ করেন পূর্ণা রায় ভৌমিক। তিনি শহরের আলী আমজদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

ইতোমধ্যে তার প্রমিত বাংলা উচ্চারণ শেখার নতুন অডিও পদ্ধতি বেশ সমাদৃত হয়েছে। তিনি ২০০৯ সালেও শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হন।

১৯৯৩ সালে শিক্ষকতায় যোগ দেন পুর্ণা রায়। তার প্রথম কর্মস্থল ত্রৈলোক্যবিজয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। তারপর পৌরসভার নওয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি হন। ২০০২ সাল থেকে একাধারে ১৬ বছর প্রধান শিক্ষক হিসেবে কাজ করেন টিলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। ওখানেই প্রায় ২৩ থেকে ২৪ টি ইনোভেশন আইডিয়া বাস্তবায়ন করেন তিনি। এর মধ্যে স্মাইলি, স্টার, মুক্তিযুদ্ধ কর্নার, ঝুলন্ত বিন, বোতল দিয়ে জুতা রাখার র‌্যাক, পোর্টফলিও, সমাবেশে নীতিবাক্য, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, মজার দোকান, প্রয়োজন ব্যাংক, সেরা শিক্ষার্থী বোর্ড, উচ্চারণ (বাংলা অডিও) উল্লেখযোগ্য।

নতুন আরো একটি আইডিয়া “গেটপাস” ডিপিই’র অর্থায়নে কাজ শেষ করে এখন শ্রেণিকক্ষে। কার্ডটি শিক্ষার্থী ও শিক্ষকের উপকারে আসছে। শিক্ষার্থী ক্লাসে মনোযোগ দিতে বাধ্য হবে,শিক্ষকের স্ব অনুচিন্তনে সাহায্য হবে।

ব্যক্তিজীবনে তিনি এক ছেলে ও এক মেয়ের মা। তার স্বামী কলেজ শিক্ষক রানু কুমার তালুকদারের সহযোগিতা ও উৎসাহে এতদূর আসতে পেরেছেন বলে জানান তিনি। যতদিন বেঁচে থাকবেন শিশুদের কাজে সময়কে ব্যয় করতে চান বলে দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.