Sylhet Today 24 PRINT

নগরীতে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ০৯ ডিসেম্বর, ২০১৯

সিলেট নগরী থেকে ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

রোববার (৮ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কাষ্টঘর থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি সিলেটের পুরাতন মেডিকেল এলাকা সরকারি কোয়ার্টারের কিরনের ছেলে রুবেল আহমদ।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.