Sylhet Today 24 PRINT

দিরাইয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন

দিরাই প্রতিনিধি |  ০৯ ডিসেম্বর, ২০১৯

নানা কর্মসূচির মধ্য দিয়ে সুনামগঞ্জের দিরাইয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন করা হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদের প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কালনী ব্রিজ সংলগ্ন রাস্তায় আসলে মানববন্ধন করা হয়।

এর আগে পায়রা উড়িয়ে দিবসটির শুভ সূচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সফি উল্লাহ।

মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, প্যানেল চেয়ারম্যান মোহন চৌধুরী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহফুজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কামরুজ্জামান চৌধুরী, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক তাজুল ইসলাম, দিরাই সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর ইকবাল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ইদ্রিস আহমদ, আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান, দিরাই অনলাইন প্রেসক্লাব সভাপতি মুজাহিদুল ইসলাম সর্দার প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.