Sylhet Today 24 PRINT

খালেদা জিয়ার মুক্তির দাবিতে সুনামগঞ্জে আইনজীবী ফোরামের বিক্ষোভ

সুনামগঞ্জ প্রতিনিধি |  ০৯ ডিসেম্বর, ২০১৯

কারাবন্দি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সুনামগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

সোমবার (৯ ডিসেম্বর) সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আয়োজনে জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে আদালত চত্বরে প্রদক্ষিণ করে আইনজীবী সমিতি ভবনের সামনে এসে সমাবেশে মিলিত হয়।

এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ও আইনজীবী ফোরাম নেতা অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল, অ্যাডভোকেট মাসুক আলম, আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুল হক, জেলা যুবদলের সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল জলিল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ, যুবদল আইনজীবী ফোরাম নেতা ও জেলা যুবদলের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট কামাল হোসেনসহ আইনজীবী ফোরামের সদস্যরা।

বক্তারা বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তি মানে গণতন্ত্রের মুক্তি। এজন্য সরকার বিভিন্ন বাহানা করে খালেদা জিয়াকে আটকে রাখছে। সরকার বিচার বিভাগের উপর হস্তক্ষেপ করার কারণেই বেগম জিয়ার মুক্তি বিলম্ব হচ্ছে। খালেদা জিয়াকে শ্রীঘ্রই মুক্তি না দেয়া না হলে জনতার আদালতের মাধ্যমে আন্দোলন গড়ে তোলা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.