Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

কমলগঞ্জ প্রতিনিধি |  ০৯ ডিসেম্বর, ২০১৯

‘আমরা দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ’ এই স্লোগানকে সামনে রেখে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর আয়োজনে মৌলভীবাজারের কমলগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০১৯ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় সোমবার সকাল সাড়ে ১০টায় কমলগঞ্জ উপজেলা পরিষদ কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।

উপজেলা স্কাউট সম্পাদক মোসাহিদ আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছলম ইকবাল মিলন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন, সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু, মোস্তাফিজুর রহমান প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থীসহ সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.