Sylhet Today 24 PRINT

মাধবপুরে রোকেয়া দিবসে ৪ জয়িতাকে সম্মননা প্রদান

মাধবপুর প্রতিনিধি  |  ০৯ ডিসেম্বর, ২০১৯

হবিগঞ্জের মাধবপুরে রোকেয়া দিবসে ৪ নারীকে জয়িতা সম্মাননা প্রদান করা হয়েছে।

এ উপলক্ষ্যে সোমবার সকালে মহিলা বিষয়ক কার্য্যালয়ের উদ্যোগে উপজেলা কনফারেন্স রুমে আলাচনা সভা অনুষ্টিত হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী কর্মকর্তা তাসনূভা নাশতারন।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) আয়েশা আক্তার, তথ্য সেবা  কর্মকর্তা  মেরিন নাছরিন, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সিরাজুল ইসলাম, প্রেসক্লাব সেক্রেটারী সাব্বির হাসান। পরে অর্থ নৈতিক বিষয়ে নয়াপাড়া ইউনিয়নের মনোয়ারা বেগম, শিক্ষা ও চাকুরি বিষয়ে চৌমুহনী ইউনিয়নের রুমেনা আক্তার, সফল জননী ধর্মঘর ইউনিয়নের নুরুন্নাহার বেগম, সমাজ সেবায় নয়াপাড়া ইউনিয়নের শাফিয়া বেগম কে জয়ীতা হিসাবে সম্মাননা ক্রেষ্ট তুলে দেওয়া হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.