Sylhet Today 24 PRINT

মহানগর আওয়ামী লীগের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক |  ০৯ ডিসেম্বর, ২০১৯

বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় সম্মেলন সফলের লক্ষ্যে সিলেট মহানগর আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) সিলেট রেডক্রিসেন্ট সোসাইটির হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় আগামী জাতীয় সম্মেলনে প্রত্যেকটি ওয়ার্ডে ডেলিকেট তৈরি করে মহানগর কমিটির সম্পাদকের কাছে হস্তান্তরের আহ্বান জানানো হয়। পাশাপাশি ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর বিজয় দিবস পালনের জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়।

সিলেট মহানগর আওয়ামী লীগের নব নির্বাচিত সভাপতি মুক্তিযোদ্ধা মাশুক উদ্দিন আহমদের সভাপতিত্বে ও নব নির্বাচিত সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য বদর উদ্দিন আহমদ কামরান, মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, মো. মফুর আলী, গাজী মো. জাফর সাদেক (কয়েছ গাজী), এডভোকেট রাজ উদ্দিন, মো. আব্দুল খালিক, মো. ফয়জুল আনোয়ার আলাওর, নুরুল ইসলাম পুতুল, এটিএম হাসান জেবুল, জগদীশ চন্দ্র দাশ, তপন মিত্র, কিশোর কুমার ধর, এডভোকেট শাসসুল ইসলাম, মো. আব্দুর রহমান জামিল, মো. আজাদুর রহমান আজাদ, এডভোকেট সৈয়দ শামীম আহমদ, মো. মখলিছুর রহমান কামরান, প্রিন্স সদরুজ্জামান চৌধুরী, মো. জুবের খান, আনোয়ার হোসেন রানা, মো. আজহার উদ্দিন জাহাঙ্গীর, দিবাকর ধর রাম, আনোয়ার হোসেন রানা, বিধান সাহা প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.