Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে একদিনে আটক ৬

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ০৯ ডিসেম্বর, ২০১৯

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দিনব্যাপী পুলিশি অভিযানে ছয়জন আসামি আটক হয়েছেন। সোমবার (৯ ডিসেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযানে তাদেরকে আটক করে শ্রীমঙ্গল থানা পুলিশ।

আটককৃতরা হলেন, উপজেলার কুঞ্জবন গ্রামের মৃত মুন্সি আব্দুল ওয়াজিদ এর ছেলে আব্দুল গফুর (৪৭) ৫০০ গ্রাম গাঁজাসহ ও শহরের শাপলাবাগ রেল কলোনির মৃত রনি গাজী'র ছেলে মো. আল আমিন প্রকাশ সুমন (৩৬)১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক হন।

এছাড়া ১৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ উপজেলার কালাপুর ইউনিয়নের লামুয়া গ্রামের আব্দুস সালামের ছেলে মনির হোসেন ঝাড়ু (৩৩), উত্তর কালাপুর গ্রামের মৃত লাল মিয়ার ছেলে জাবেদ হোসেন (২৯), একই গ্রামের মৃত দুরুদ মিয়ার ছেলে মো. ছুরুক মিয়া (২৮) ও ভাগলপুর গ্রামের মৃত মাখন পাল এর ছেলে সুমন পাল (৩১) কে আটক করে শ্রীমঙ্গল থানা পুলিশ।

এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক বলেন, তাদের সকলের বিরুদ্ধে থানায় চুরি ডাকাতি,ও মাদকের একাধিক মামলা রয়েছে এবং তাদের সবাইকে আদালতে প্রেরণ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.