Sylhet Today 24 PRINT

সিলেটে ‘গাঁজার বাগানের’ সন্ধান পেলো র‍্যাব

নিজস্ব প্রতিবেদক |  ১০ ডিসেম্বর, ২০১৯

সিলেটে গাঁজার বাগানের সন্ধান পেয়েছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

সিলেটের খাদিমপাড়া এলাকার একটি বাড়ির ছাদে নেশা জাতীয় এই উদ্ভিদের সন্ধান পেয়ে অভিযান চালায় র‍্যাব-৯।

সোমবার সন্ধ্যার পরে র‍্যাব-৯ খাদিমপাড়া এলাকার সূচনা কমিউনিটি সেন্টারের অদূরে একটি বাড়িতে অভিযান চালিয়ে ওই বাড়ির ছাদে অভিযান চালিয়ে ৩টি বড় আকারের গাঁজার গাছ জব্দ করেছে। একই সঙ্গে অবৈধভাবে গাঁজার চারা রোপণের অপরাধে আবুল কালাম (৪০) নামে একজনকে আটক করে।

এ ব্যাপারে র‍্যাব-৯ এর গণমাধ্যম শাখার কর্মকর্তা সিনিয়র এএসপি মো. মনিরুজ্জামানের সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

অভিযানে অংশ নেওয়া র‍্যাব-৯ এর এক কর্মী জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র‍্যাব গাঁজার বাগানে এই অভিযান চালায়। আটক আবুল কালামকে গাঁজার চারাগুলো কোথা থেকে কিভাবে এনে রোপণ করা হলো এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের পর তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.