Sylhet Today 24 PRINT

সমাজকল্যাণ মন্ত্রীর মৃত্যুতে হুইপ শাহাব উদ্দিনের শোক

বড়লেখা প্রতিনিধি |  ১৪ সেপ্টেম্বর, ২০১৫

বীর মুক্তিযোদ্ধা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর মৃত্যুতে জাতীয় সংসদের হুইপ ও বড়লেখা-জুড়ী আসনের সংসদ সদস্য মোঃ শাহাব উদ্দিন এমপি গভীর শোক জানিয়েছেন।
জাতীয় সংসদের হুইপ মোঃ শাহাব উদ্দিন এমপি এক শোকাবার্তায় উল্লেখ করেন, বীর মুক্তিযোদ্ধা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর মৃত্যুতে জাতি একজন প্রকৃত দেশপ্রেমিক ও সূর্য সন্তানকে হারালো। তার মৃত্যুতে জাতির অপূরণীয় ক্ষতি সাধিত হয়েছে, যা কোনদিন পূরণ হবার নয়। সৎ, সজ্জ্ন হিসেবে একাত্তরের রণাঙ্গনে তার সাহসী ভূমিকা জাতি চিরদিন স্মরণ রাখবে।
জাতীয় সংসদের হুইপ মোঃ শাহাব উদ্দিন এমপি বীর মুক্তিযোদ্ধা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর বিদেহী আতœার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.