Sylhet Today 24 PRINT

হবিগঞ্জ জেলা আ.লীগে আবু জাহির সভাপতি, আলমগীর সম্পাদক

হবিগঞ্জ প্রতিনিধি |  ১১ ডিসেম্বর, ২০১৯

হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে সভাপতি পদে এডভোকেট আবু জাহির এমপি ও সাধারণ সম্পাদক পদে আলমগীর চৌধুরী নির্বাচিত হয়েছেন।

বুধবার (১১ ডিসেম্বর) সম্মেলন শেষে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তাদের নাম ঘোষণা করেন।

এর আগে দুপুর ১২টায় তিনি জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন প্রেসিডিয়াম সদস্য সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, প্রধান বক্তা কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

এছাড়াও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত) আহমদ হোসেন, এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী এমপি বক্তব্য রাখেন।

জেলা আওয়ামী লীগের সভাপতি আবু জাহির এমপির সভাপতিত্বে ও সদ্য সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মজিদ খানের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, দীর্ঘ ৬ বছর পর হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.