Sylhet Today 24 PRINT

ফেঞ্চুগঞ্জে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আলোচনা সভা

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি |  ১১ ডিসেম্বর, ২০১৯

ফেঞ্চুগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে ফেঞ্চুগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আব্দুল হাই নান্নার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেলিম আহমদ জুবেলের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এএসএম জাহিদুর রহমান।

সভায় আরও বক্তব্য দেন আকরাম হোসেন, ফয়জুল ইসলাম মানিক, শাহ বদরুল ইসলাম, মফজ্জিল আলী, এনামুল করিম ও টিপু সুলতান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আজমল আলী, আজমল হেসেন, মিম্বর আলী, মোস্তাক আহমদ, আব্দুর রশিদ, মো. আলী পাখি, আব্দুর রহমান, মাহতাব উদ্দিন। আলোচনা সভায় ঘোষণা করা হয় যে আগামী বছর থেকে ১১ ডিসেম্বর ফেঞ্চুগঞ্জ মুক্ত দিবস জাঁকজমকপূর্ণ ভাবে পালিত হবে। এবং জল্লাদ খানা নামে কাইয়ার গুদামকে স্মৃতিস্তম্ভ হিসেবে সংরক্ষণ করা হবে।

অনুষ্ঠানে  কোরআন তেলাওয়াত করেন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য নজরুল ইসলাম। অনুষ্ঠানে ফেঞ্চুগঞ্জ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্যরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ফেঞ্চুগঞ্জের কাইয়ার গুদামে সম্মুখে স্মৃতিস্তম্ভ ফলক স্থাপন করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.