Sylhet Today 24 PRINT

মাধবপুরে শীতবস্ত্র বিতরণ

মাধবপুর প্রতিনিধি |  ১২ ডিসেম্বর, ২০১৯

সায়হাম গ্রুপের প্রতিষ্ঠান জিএস সোয়েটার লি:-এর উদ্যোগে ইয়াং ইউনিটি ক্লাবের আয়োজনে গরীব অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জিএস সোয়েটারের ব্যবস্থাপনা পরিচালক তরুণ শিল্পপতি সৈয়দ মো. সাজ্জাদ আহম্মদ।

চৌমুহনী খুর্শিদ স্কুল এন্ড কলেজের মাঠে ইয়াং ইউনিটি ক্লাবের প্রতিষ্ঠাতা ফরিদুর রহমান এর সভাপতিত্বে সাংবাদিক হামিদুর রহমান এর পরিচালনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন তরুণ সমাজসেবক সৈয়দ মো. প্রিন্স, ইয়াং ইউনিটি ক্লাবের সভাপতি মাইনুল ইসলাম জুয়েল, তরুণ সমাজ সেবক সাইফুর রহমান টিটু, শাহ ফাউন্ডেশনের সভাপতি সজীব শাহ, স্বপ্ন ছোয়া ক্লাবের সভাপতি জয়নাল আবেদীন টিটু, সাতপাড়া ইয়াং ইউনিটি ক্লাবের সভাপতি রাজু আহমেদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.