Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

জৈন্তাপুর প্রতিনিধি |  ১২ ডিসেম্বর, ২০১৯

‘সত্য মিথ্যা যাচাই আগে ইন্টারনেটে শেয়ার পরে’ -এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ডিজিটাল বাংলাদেশ দিবস ২০১৯ পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ১১টায় এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা চত্বরে এসে মিলিত হয়।

র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌরীন করিম’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা এ.কে আজাদ ভুঁইয়া, নিজপাট ইউপি (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান ইয়াহিয়া, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার আজিজুল হক খোকন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.