Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ১২ ডিসেম্বর, ২০১৯

‘সত্য মিথ্যা যাচাই আগে, ইন্টারনেটে শেয়ার পরে’ এই স্লোগানকে সামনে রেখে গোলাপগঞ্জে ডিজিটাল বাংলাদেশ দিবস-২০১৯ পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ১০টায় এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।

এরপর উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান নাজিরা বেগম শীলা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শবনম শারমীন, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর গোলাপগঞ্জ জোনাল অফিসের ডিপুটি জেনারেল ম্যানেজার মামুন অর-রশীদ।

আরো উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অভিজিৎ কুমার পাল, সমবায় অফিসার মো. জামাল মিয়া, সমাজসেবা অফিসার নুরুল হক প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সকলের অংশগ্রহণ চান এবং ইন্টারনেটের যথেচ্ছ ব্যবহার রোধে সবাইকে সতর্ক হওয়ার অনুরোধ জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.