Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে শান্তিনিকেতনে মণিপুরী নৃত্য প্রবর্তনের শতবর্ষপূর্তি উদযাপন

কমলগঞ্জ প্রতিনিধি |  ১২ ডিসেম্বর, ২০১৯

মৌলভীবাজারের কমলগঞ্জে শান্তিনিকেতনে মণিপুরী নত্যৃ প্রবর্তনের শতবর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আলোচনাসভা ও বিচিত্রানুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার রানীরবাজারস্থ দয়াময় সিংহ উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ মণিপুরী আদিবাসী ফোরামের আয়োজনে অনুষ্ঠানে উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার প্রফেসর ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান।

অনুষ্ঠানে উদযাপন পরিষদের আহবায়ক ও মণিপুরী আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সমরজিত সিনহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপচার্য্য প্রফেসর ড. বিশ্বজিৎ ঘোষ।

সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জ্বালানী ও খনিজ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কথা সাহিত্যিক ড. গোলাম শফিউদ্দিন এনডিসি, মৌলভীবাজার জেলা প্রশাসক নাজিয়া শিরিন, ভারতের পশ্চিমবঙ্গের বিশ্বভারতীয় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র সঙ্গীত, মণিপুরী নৃত্য এবং নাটক এর বিভাগীয় প্রধান প্রফেসর ওয়াই হেমন্তকুমার, অধ্যাপক ড. শ্রুতি বন্দ্যোপাধ্যায়, অধ্যাপক অবসরপ্রাপ্ত কলাবতী দেবী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী নারগিস পারভিন, কমলগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম।

পৌরী সম্পাদক সুশীল কুমার সিংহ ও শিক্ষক সাজ্জাদুল হক স্বপনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন কবি লক্ষীন্দ্র সিংহ, কুমকুম সিংহ, ছালিয়া সিংহ, লেখক গবেষক আহমদ সিরাজ, প্রেসক্লাব সভাপতি বিশ্বজিৎ রায়, কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেবনাথ, কবি পুলক কান্তি ধর। স্বাগত বক্তব্য দেন অনুষ্ঠান উদযাপন পরিষদের সদস্য সচিব এল. বজ্র গোপাল সিংহ।

অনুষ্ঠানে রবিরশ্মি স্মারক সংকলন উন্মোচন করেন অতিথিবৃন্দ।

সবশেষে বিচিত্রানুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ওয়াই হেমন্তকুমার, শ্রতি বন্দ্যোপাধ্যায়, কলাবতী দেবী, কঙ্কনা সিংহ, আশুকান্তি সিংহ, সামিনা হোসেন প্রেমা, নীলমণি সিংহ ও ধীরেন্দ্র কুমার সিংহ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.