Sylhet Today 24 PRINT

কাউন্সিলর আজাদের পুজামন্ডপ পরিদর্শন

সিলেট টুডে ডেস্ক |  ২৫ জানুয়ারী, ২০১৫


সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত স্বরসতি পুজা মন্ডপ পরিদর্শন করেছেন সিলেট সিটি করপোরেশনের ২০নং ওয়ার্ডের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ।

রবিবার তিনি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং কলেজ, এমসি কলেজ ও সরকারী কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পুজামন্ডপ পরির্শন করেন। এসময় তিনি হিন্দু শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন।

তার সাথে ছিলেন- মহানগর যুবলীগ নেতা মিনার আহমদ, সিলেট জেলা যুবলীগ নেতা এডভোকেট মোহাম্মদ আলমগীর, সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম রায়হান চৌধুরী, সিলেট সরকারী কলেজ ছাত্রলীগ নেতা অনিরুদ্ধ মজুমদার পলাশ, যুবলীগ নেতা শিপুল, মন্জুর আহমদ, জাকির আহমদ প্রমুখ।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.