Sylhet Today 24 PRINT

ককটেল বিস্ফোরণ: সিলেট বিএনপির ৫৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক  |  ১৩ ডিসেম্বর, ২০১৯

আপিল বিভাগে বেগম খালেদা জিয়ার জামিনের আবেদন খারিজের প্রতিবাদে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বের করা মিছিল থেকে ককটেল বিস্ফোরণের ঘটনায় কোতোয়ালী থানায় মামলা হয়েছে।

বৃহস্পতিবার রাতে ৩৮ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫-২০ জনকে আসামী করা হয়েছে। কোতোয়ালী থানার এসআই অঞ্জন কুমার দাস বাদি হয়ে এই মামলাটি দায়ের করেন।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা জানান, বিএনপির মিছিল থেকে হাতবোমার বিস্ফোরণ ও নাশকতার ঘটনায় পুলিশ বাদি হয়ে মামলা করেছে।

বৃহস্পতিবার নাশকতার সময় আটক ছাত্রদল নেতা দেবাশীষ দাশ গুপ্ত, আলী বাহার ও রাসেল আহমদকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.