Sylhet Today 24 PRINT

গোয়াইনঘাটে বুদ্ধিজীবী দিবস পালন

গোয়াইনঘাট প্রতিনিধি |  ১৪ ডিসেম্বর, ২০১৯

সিলেটের গোয়াইনঘাটে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে।

শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য ও ইতিহাসের উপর বক্তব্য রাখেন বক্তারা।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পালের সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠানে সভায় বক্তব্য রাখেন গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক, গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, গোয়াইনঘাট থানার ইন্সপেক্টর (তদন্ত) হিল্লোল রায়, গোয়াইনঘাট মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. আব্দুল হক, সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবদুল হামিদ, গোয়াইনঘাট উপজেলা শ্রমিক লীগের সভাপতি মাসুক আহমদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.