Sylhet Today 24 PRINT

তাহিরপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

তাহিরপুর প্রতিনিধি |  ১৪ ডিসেম্বর, ২০১৯

সুনামগঞ্জের তাহিরপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে তাহিরপুর উপজেলা গণমিলনায়তন কেন্দ্রে তাহিরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাজী আবুল হোসেন খান, সাধারণ সম্পাদক অমল কান্তি কর, সাবেক উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাজী আব্দুছ সোবাহান আখঞ্জী, সহসভাপতি আলী মর্তূজা, নুরুল আমিন, হাজী মোশাররফ হোসেন তালুকদার, মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, হাজী রৌজ আলী, আব্দুস সাহিদ, উপজেলা যুবলীগের আহ্বায়ক হাফিজ উদ্দিন, হাওর ও পরিবেশ উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক পীযুষ পুরকায়স্থ টিটু, তাহিরপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম প্রমুখ।

সভা সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.