Sylhet Today 24 PRINT

জুড়ীতে মদসহ আটক ১

জুড়ী প্রতিনিধি |  ১৪ ডিসেম্বর, ২০১৯

জুড়ীতে ভারতীয় মদসহ একজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাতে উপজেলার শিলুয়া চা বাগান এলাকার তেজ বাহাদুর এর পুত্র রাম লাল (২৫) কে ৬ বোতল ভারতীয় মদসহ আটক করে জুড়ী থানা পুলিশ। শনিবার তাকে মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয়।

জুড়ী থানার ওসি (তদন্ত)  আমিনুল ইসলাম বলেন, আমরা মাদকের বিরুদ্ধে সর্বোচ্চ অবস্থান নিয়েছি। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.