Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

কমলগঞ্জ প্রতিনিধি |  ১৪ ডিসেম্বর, ২০১৯

মৌলভীবাজারের কমলগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস-২০১৯ পালিত হয়েছে।

শনিবার (১৪ ডিসেম্বর) বেলা ২টায় দিবসটি উপলক্ষে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিত রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক  মো. মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায়  প্রধান  আলোচক হিসেবে উপস্থিত ছিলেন  লেখক-গবেষক  আহমদ  সিরাজ।

বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো.  জুয়েল  আহমেদ। অনুষ্ঠানে  বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করেন কমলগঞ্জ  প্রেসক্লাবের  সহসভাপতি  শাব্বির এলাহী,  সাংবাদিক  শাহীন  আহমেদ,  রাজকুমার  সৌমেন্দ্র সিংহ,  এস, এম এবাদুল হক,  আব্দুল  হাই  ইদ্রিছী , মোনায়েম খান, নির্মল  এস পলাশ,  নাইম আলী, হিফজুর রহমান  তুহিন, আব্দুল  আহাদ, হৃদয়  ইসলাম, আসহাবুর ইসলাম শাওন  প্রমুখ ।

অনুষ্ঠানের শুরুতে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে ১ মিনিট নীরবতা পালন করা হয়। আলোচনা শেষে দোয়া অনুষ্ঠিত হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.