Sylhet Today 24 PRINT

শহীদ বুদ্ধিজীবী দিবসে সিলেটে ছাত্র ইউনিয়নের আলোর মিছিল

নিজস্ব প্রতিবেদক |  ১৪ ডিসেম্বর, ২০১৯

শহীদ বুদ্ধিজীবী দিবসে সিলেটে আলোর মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদ।

শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় সিলেটের রাজা ম্যানশন থেকে শুরু হওয়া আলোর মিছিলটি সিলেটের চৌহাট্টাস্থ বুদ্ধিজীবী স্মৃতি সৌধে প্রদীপ প্রজ্জ্বলন করা হয়।

আলোর মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সভাপতি ও কেন্দ্রীয় সদস্য সরোজ কান্তি, সাধারণ সম্পাদক নাবিল এইচ, মহানগর সংসদের সভাপতি হাসান বক্ত চৌধুরী কাওছার, সাধারণ সম্পাদক বিশাল দেব, জেলা সংসদের সাবেক সভাপতি মতিউর রহমান, সপ্তর্ষি দাস, এমসি কলেজ সংসদের সভাপতি পংকজ চক্রবর্তী জয়, সাবেক সভাপতি বিশ্বপা ভট্টাচার্য মৌ, মদন মোহন কলেজ সংসদের সভাপতি অনির্বান রায় প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.